আইন-আদালত
ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলায় সকাল সাড়ে ১১ টার দিকে এক বীর মুক্তিযোদ্ধাকে জুতার মালা পড়িয়ে গাছে বেঁধে লাঞ্ছিত কর হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার পাগলা থানার মশাখালী ইউনিয়নের মুখী গ্রামে।
যানা যায়, লাঞ্ছিত হওয়া বীর মুক্তিযোদ্ধা নাম আব্দুল করিম মিলিটারি। পরে তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়। পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মুক্তিযোদ্ধা আব্দুল করিমকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় আনা হয়েছে।
জুতার মালা পরানোর বিষয়টি নিশ্চিত না করলেও ওসি জানান, এক কিশোরীর বাবা থানায় মামলা দায়ের করেছেন এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিমকে সেই মামলায় আসামি করা হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, মামলার বাদীর কিশোরী মেয়েকে মুক্তিযোদ্ধা আব্দুল করিম ঘরে একা পেয়ে শ্লীলতাহানির চেষ্টা করেছেন। তবে সরেজমিন খোঁজ নিয়ে জানা গেছে, মুক্তিযোদ্ধা আব্দুল করিমের সঙ্গে তার প্রতিবেশীদের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ ছিল।
আব্দুল করিমের ছেলে দিদার আলম সমকালকে বলেন, ‘প্রতিবেশীদের সঙ্গে জমিজমা সংক্রান্ত মামলা আগেই নিষ্পত্তি হয়েছে। কিন্তু জুলাই অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে বুলবুল, মজিদ, হুমায়ুন, হেলালসহ কয়েকজন পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করায় তারা গত মাসেও দা দিয়ে ধাওয়া করেছিলেন।’
দিদার আলমের অভিযোগ, ঘটনার দিন তার বাবা বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে ‘ওই সব চিহ্নিত সন্ত্রাসীরা’ তাকে আটকিয়ে গালিগালাজ ও মারধর করে গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করে। এরপর তারা তার বাবার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয় এবং জায়গা-জমি বিক্রি করে গ্রাম ছেড়ে চলে যেতে বলা হয়েছে।
এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে অভিযুক্তরা মুক্তিযোদ্ধাকে পুলিশের হাতে তুলে দেয় এবং মামলার আসামি করা হয়।
সর্বশেষ