ময়মনসিংহ
ময়মনসিংহ জেলা অটো বাইক মালিক ও শ্রমিক কল্যাণ সমিতির উদ্যোগে মহান মে দিবস যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, সমাবেশ ও সচেতনতামূলক কার্যক্রমের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির ভারপ্রাপ্ত সভাপতি জনাব আব্দুল মান্নান। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক হোসাইন আহাম্মদ সুজন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর-৪ আসনের মাননীয় সংসদ সদস্য ওয়াহাব আকন্দ অহিদ। তিনি তার বক্তব্যে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা, নিরাপদ কর্মপরিবেশ এবং সংগঠনের ঐক্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আশরাফুল করিম। তিনি সড়কে শৃঙ্খলা রক্ষা, আইন মেনে চলা এবং শ্রমিকদের সচেতনতার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্রশাসক রোকনুজ্জামান রোকন, মোঃ গোলাম মাওলা (এডমিন, ময়মনসিংহ ট্রাফিক) সহ সমিতির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও সদস্যরা।
আলোচনা সভায় বক্তারা মহান মে দিবসের তাৎপর্য তুলে ধরে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়, পেশাগত নিরাপত্তা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করার আহ্বান জানান। অনুষ্ঠানের শেষে শ্রমিকদের মধ্যে ঐক্য ও সহযোগিতার বার্তা পুনর্ব্যক্ত করা হয়।
সর্বশেষ