সারাদেশ

স্বতন্ত্র প্রার্থী হলেন আওয়ামী লীগের সাবেক এমপির আপন বোন হাসিনা

স্টাফ রিপোর্টার। ৩০ ডিসেম্বর ২০২৫, ১০:৫৫ পূর্বাহ্ন
news image

ময়মনসিংহ-৯ নান্দাইল আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দিয়েছেন হাসিনা খান চৌধুরী। তিনি চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের একাধিকবারের সংসদ-সদস্য আওয়ামী লীগের সাবেক এমপি মানবতাবিরোধী অপরাধে,হত্যা, দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগে মামলায় কারাবন্দি এ.বি.এম. ফজলে করিম চৌধুরীর আপন বোন। 

গতকাল সোমবার বিকেলে নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ফাতেমা জান্নাত ও উপজেলা নির্বাচন কর্মকর্তা জন কেনেথ রিচিল এর কাছে হাসিনা চৌধুরীর মনোনয়ন ফরম দাখিল করেন। এসময় উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম, নান্দাইল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মান্নান ও নান্দাইল পৌর বিএনপির বহিষ্কৃত আহ্বায়ক আজিজুল ইসলাম পিকুল।

এ বিষয়ে নান্দাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম নিজ অভিমত ব্যক্ত করে বলেন, এই আসনে হাসিনা খান চৌধুরী স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন।

সর্বশেষ