সারাদেশ

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর বিশেষ সহকারী হলেন: সাদ্দাম হোসেন

মিন্টু মিয়া, নান্দাইল, ময়মনসিংহ। ১২ এপ্রিল ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
news image

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী'র বিশেষ সহকারী হিসেবে মো. সাদ্দাম হোসেন কে নিয়োগ করা হয়েছে। রবিবার তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সাদ্দাম হোসেন কে নিয়োগ (অবৈতনিক)দেওয়া হয় । মো. সাদ্দাম হোসেন নান্দাইল উপজেলা ছাত্রদলের সদস্য সচিব।


তিনি নান্দাইলের সার্বিক কার্যক্রম সমন্বয় এবং রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকান্ড সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে কাজ করবেন।

এছাড়া তিনি  তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী'র পক্ষে নির্বাচনী এলাকার বিভিন্ন কার্যক্রম সমন্বয়, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ রক্ষা করবেন। নিয়োগ পত্রে উল্লেখ করা হয় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ নিয়োগ বলবৎ থাকবে। 

সর্বশেষ