রাজনীতি

ভোটের গাড়ির প্রচারণা এখন ফুলপুর শেরপুর রোড গোল চত্বরে দাঁড়িয়ে

কামরুল ইসলাম খান | ফুলপুর প্রতিনিধি ২২ জানুয়ারি ২০২৬, ০১:২০ অপরাহ্ন
news image

দেশের চাবি আপনার হাতে’ স্লোগান নিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের গুরুত্ব সাধারণ ভোটারদের কাছে পৌঁছে দিতে ময়মনসিংহের ফুলপুরে প্রচারণায় ভ্রাম্যমাণ ভোটের গাড়ি। 

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে ফুলপুর পৌর এলাকার শেরপুর রোড গোল চত্বরে দাঁড়িয়ে   এই ‘ভোটের গাড়ি’ সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে। 

শক্তিশালী সাউন্ড সিস্টেম ও ভিডিও কনটেন্ট সমৃদ্ধ ডিজিটাল ডিসপ্লেতে ভোটারদের জন্য নির্বাচন ও গণভোটের গুরুত্ব, ভোট দেওয়ার সঠিক নিয়ম, কেন্দ্রে করণীয়-বর্জনীয় এবং গোপন ব্যালটের নিরাপত্তা সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। এছাড়াও মতামত বাক্সে সাধারণ মানুষের লিখিত বক্তব্য ও গণস্বাক্ষর গ্রহণ করা হয়। 

এ সময় প্রদর্শনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও রিটার্নিং কর্মকর্তা সাদিয়া ইসলাম সীমা, সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ রাশেদুল হাসান, বাংলাদেশ জামাত ইসলামের নেতৃবৃন্দ, জাতীয়তাবাদী দল বিএনপি নেতৃবৃন্দ সহ সমাজসেবা কর্মকর্তা শিহাব উদ্দিন খান, একাডেমিক সুপারভাইজার পরিতোষ সূত্রধর, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ ও ভোটাররা উপস্থিত ছিলেন। 

সর্বশেষ