আজকের খবর

গাড়ি থামিয়ে দাফন কাজে অংশ নিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

মিন্টু মিয়া, নান্দাইল, ময়মনসিংহ। ২৭ মার্চ ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
news image

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের দুটি উন্নয়নমূলক প্রকল্প ভিত্তি ফলক স্থাপন শেষে বাড়ি ফিরছিলেন। ফেরার পথেই নান্দাইল পৌর সদরের গারুয়া গ্রামে ব্যস্ত রাষ্ট্রীয় প্রটোকল আর সময়ের সীমাবদ্ধতা ভুলে গাড়ী থামিয়ে সঙ্গে সঙ্গে নেমে পড়েন তিনি। কোনো দ্বিধা না করে নিজেই নেমে যান কবরে, অংশ নেন দাফন কাজে। একজন জনপ্রতিনিধির এমন সাদামাটা জীবন আর সাধারণ মানুষের প্রতি এই অকৃত্রিম ভালোবাসা দেখে মুগ্ধ উপস্থিত এলাকাবাসী। 

জানাগেছে - নান্দাইল পৌর এলাকার গারুয়া গ্রামের মৃত আমির হোসেনের পুত্র আজিমুল মিয়া (৪০) শুক্রবার (২৭ মার্চ) সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়। বিকালে নিজ বাড়ির পাশেই দাফন করার প্রস্তুতি নিচ্ছিলেন পরিবার ও এলাকাবাসী। এর মধ্যে টিপ টিপ বৃষ্টি  হচ্ছিল।  একই সময়েই তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী উন্নয়নমূলক কাজের ভিত্তি ফলক স্থাপন শেষে ফেরার সময় বিষয়টি চোঁখে পড়ে। তাৎক্ষণিক গাড়ী থেকে নেমে দাফন কাজে কবরস্থানে নেমে পড়েন। 

গারুয়া গ্রামের আঙ্গুর মিয়া বলেন- একজন প্রতিমন্ত্রী  সড়ক দিয়ে যাওয়ার সময় দাফন কাজ দেখে কাউকে কিছু না বলে কোন প্রটোকল ছাড়াই দাফণ কাজে অংশ নিয়েছে। এটি সত্যিই অবাক করার মত বিষয়। এমন দৃশ্য দেখর এলাকাবাসী অনেক খুশি হয়েছে। জনপ্রতিনিধিদের এমন হওয়া উচিত। 

সর্বশেষ